সর্বশেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬
১. সাধারণ নীতি
Dokanzo ডিজিটাল পণ্য ও সাবস্ক্রিপশন বিক্রি করে। ডিজিটাল পণ্যের প্রকৃতির কারণে, সফলভাবে ডেলিভারি বা অ্যাক্টিভেশন সম্পন্ন হওয়ার পর সাধারণত রিফান্ড প্রদান করা হয় না। তবে নিচের নির্দিষ্ট ক্ষেত্রে আমরা রিফান্ড বা রিপ্লেসমেন্ট প্রদান করি।
২. যেসব ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য
- পেমেন্ট সফল হওয়ার পরও পণ্যটি ডেলিভারি করা হয়নি।
- প্রদত্ত পণ্যটি অর্ডারকৃত পণ্যের সাথে মিলছে না।
- পণ্যটি অ্যাক্টিভেশন/ব্যবহারের জন্য ত্রুটিপূর্ণ এবং সমাধান করা সম্ভব হয়নি।
৩. যেসব ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য নয়
- পণ্যটি সফলভাবে ডেলিভারি ও ব্যবহার শুরু হওয়ার পর।
- ক্রেতার নিজস্ব ভুলের কারণে ভুল পণ্য অর্ডার করা হলে।
- ক্রেতার ডিভাইস/নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যার কারণে।
- শেয়ার্ড/গ্রুপ অ্যাকাউন্টের নিয়ম ভঙ্গের কারণে অ্যাকাউন্ট বন্ধ হলে।
৪. রিপ্লেসমেন্ট ও ওয়ারেন্টি
অনেক পণ্যের সাথে নির্দিষ্ট মেয়াদের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অন্তর্ভুক্ত থাকে। ওয়ারেন্টি মেয়াদের মধ্যে পণ্যটি কাজ না করলে আমরা তা রিপ্লেসমেন্ট বা সমাধান প্রদান করি।
৫. রিফান্ড প্রক্রিয়া
- অর্ডারের তারিখ থেকে ৭ দিনের মধ্যে সাপোর্টে যোগাযোগ করুন।
- অর্ডার আইডি ও সমস্যার বিবরণ (প্রয়োজনে স্ক্রিনশটসহ) প্রদান করুন।
- যাচাইয়ের পর অনুমোদিত রিফান্ড মূল পেমেন্ট মাধ্যমে ৫-১০ কার্যদিবসের মধ্যে ফেরত দেওয়া হয়।
৬. যোগাযোগ
রিফান্ড সংক্রান্ত যেকোনো প্রশ্নে: support@dokanzo.com